Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়   

আপডেট : ০৭ মে ২০২৬, ০১:৫৪ পিএম

যশোরে দোকান ভাড়া না দেওয়ায় আনিছুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।   

বুধবার (৬ মে) রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক ছিলেন। তিনি নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াপাড়া বাজারে আনিছুর রহমানের আনিস প্লাজা নামে একটি বহুতল মার্কেট রয়েছে। নওয়াপাড়ার পীর বাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে শাহ মাহামুদ ওই মার্কেটের একটি দোকান ভাড়া নিতে চান। তবে আনিছুর রহমান তাকে দোকান ভাড়া দিতে রাজি হননি। এর জের ধরেই বুধবার সন্ধ্যা ৭টার দিকে শাহ মাহামুদ তার বাড়ির সামনে আনিছুর রহমানকে কুপিয়ে হত্যা করেন।   

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তখন চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে তার মরদেহ নওয়াপাড়ার বাড়িতে আনা হয়। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবিতে নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নওয়াপাড়া আমদানিকারক ও বাজার ব্যবসায়ী সমিতি।

   

About

Popular Links

x