Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন

আপডেট : ০৮ মে ২০২৬, ০৯:৫৮ পিএম

রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত রফিকুল ইসলাম মিরপুর-১৪ এলাকার ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউটসোর্সিং) কর্মচারী। তিনি বরগুনা সদর উপজেলার ঘরবাড়িয়া গ্রামের আব্দুল রশিদের ছেলে। বর্তমানে মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে বসবাস করেন।

রফিকুলের বোন রাশেদা বেগম জানান, বৃহস্পতিবার রাতে মহাখালীর পুরাতন কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন রফিকুল। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা ৫-৬ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

   

About

Popular Links

x