Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের কিছুটা আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:২৮ পিএম

নাটোরের কয়েকটি এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বৈদ্যুতিক লাইনের পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটা ও নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের কারণে বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

সমিতির সদর দপ্তর অফিসের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানানো হয়েছে।

এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) খুলনার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, খালিশপুর ৩৩/১১ কেভি উ পকেন্দ্রের আওতাধীন ১১ কেভি মহসিন কলেজ ফিডারের লাইনের দুই পাশের গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শনিবার (৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে ঈদগাহ রোড, ১৫০ থেকে ১৫৬ নম্বর রোড, ১৮ নম্বর রোড, ১৭১ থেকে ১৭৫ নম্বর রোড, ১১ নম্বর রোড, ১৬ নম্বর রোড, মহসিন কলেজ মোড়, নয়াবাটী ও বাংলার মোড় এলাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের কিছুটা আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।

   

About

Popular Links

x