Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাচার হওয়া এক নারীকে ফেরত দিলো ভারত

বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে পাঠানো হয়েছে

আপডেট : ০৯ মে ২০২৬, ০৯:৫২ পিএম

ভারতে পাচার হওয়া নুপুর (২৯) নামে এক বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

শনিবার (৯ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ওই নারীকে হস্তান্তর করে।

তিনি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহিপাড়া গ্রামের মেয়ে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ভারত থেকে ফিরে আসা নুপুর ২০২৪ সালে দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে পাচার হয়। সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি পুলিশের হাতে আটক হন। আদালত তাকে সাজা দেয়। সাজা শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের সেল্টার হোমে রাখে এবং দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, দেশে ফেরত আসা নারীর ট্রাভেল পারমিটসহ যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে যশোর ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা।

   

About

Popular Links

x