Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে দুইটি হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে জীবিত হরিণ ২টি উদ্ধার করে বনরক্ষীরা

আপডেট : ১১ মে ২০২৬, ০৭:০৯ পিএম

সুন্দরবন পূর্ব বিভাগের চরদুয়ানী এলাকায় অভিযান চালিয়ে ২টি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। 

সোমবার (১১ মে) বিকেলে উদ্ধার করা হরিণ দুটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালায় বনরক্ষীরা।

বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা হাজীবাড়ী মসজিদ সংলগ্ন পুকুরে হরিণটিকে ফেলে দিয়ে পালিয়ে যায়। আরেকটি হরিণ উদ্ধার করা হয়  একই দিন বেলা দুইটার দিকে কালিয়ারখাল এলাকা থেকে। 

তবে, বনরক্ষীদের দেখে শিকারীরা পালিয়ে গেছেন বলে জানান সুরজিত চৌধুরী। 

তিনি আরও জানান, হরিণ ২টি উদ্ধার করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নেওয়া হয়। একটি হরিণ কিছুটা আহত থাকায় সেটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

   

About

Popular Links

x