Wednesday, July 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় সাংবাদিকদের টার্গেট করে গুলি, নিরাপত্তা নিশ্চিতের দাবি

মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সাংবাদিকদের টার্গেট করে গুলি চালায়

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পিএম

এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরকে টার্গেট করে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠন। 

একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনগুলো। 

বুধবার (১৫ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এসব দাবি জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে চা দোকানে অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যেভাবে সাংবাদিকদের টার্গেট করে সরাসরি গুলি চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি। এ ঘটনা গণমাধ্যমকে স্তব্ধ করার পরিকল্পিত অপচেষ্টা। 
  
প্রতিবাদ জানানো সাংবাদিকরা হলেন- সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, কার্যনির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন, কার্যনির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ, সদস্য শামীম পারভেজ, মোশারফ হোসেন, শেখ তানজির আহমেদ, আসাদুজ্জামান সরদার, কৃষ্ণ ব্যানার্জি, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, আলী মুক্তাদা হৃদয় প্রমুখ। 

   

About

Popular Links

x