Tuesday, June 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

চুরি করে পালাতে গিয়ে গ্রিলে আটকা পড়লো চোর

কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় গ্রিল কেটে চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ 

আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৪০ পিএম

কুমিল্লায় দিন-দুপুরে একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলে আটকে পড়ে মারজান হোসেন জিহাদ (২২) নামের এক যুবক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। 

সোমবার (১১ মে) রাতে গ্রিলে আটকে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  

এর আগে গত রবিবার (১০ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার (আদালতের পূর্বপাশে) একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আটক মো. মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করছিল। সেখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে জিহাদ।

পুলিশ জানায়, রবিবার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় একটি ভবনের নীচতলায় বারান্দার গ্রিল কেটে ওই বাসায় চুরি করতে প্রবেশ করে জিহাদ। পরে বের হওয়ার সময় তার শরীর গ্রিলে আটকে পড়ে। এ ঘটনায় এলাকায় হৈচৈ সৃষ্টি হলে লোকজন ভিড় করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “খবর পেয়ে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করি। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই চোরকে ২০ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন।”

   

About

Popular Links

x