কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) আনুমানিক রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেও একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জানান, নাশকতা প্রতিরোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে বলেও জানান তিনি।



