Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদযাত্রার ট্রেনের টিকিট নিয়ে নতুন বার্তা

যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে

আপডেট : ১২ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। 

মঙ্গলবার (১২ মে) রেলওয়ের পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে, টিকিট শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অনলাইন ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। 

নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। 

সংস্থাটি বলছে, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন। 

রেলের ঘোষিত সূচি অনুযায়ী, ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের ট্রেনের টিকিট। ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। ওই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি হবে। এরপর ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে।  

   

About

Popular Links

x