Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

লেবাননে ইসরায়েলি হামলায় আরও এক বাংলাদেশির মৃত্যু

এ নিয়ে সাতক্ষীরা জেলার মোট ৩ জন প্রবাসী প্রাণ হারালেন

আপডেট : ১৩ মে ২০২৬, ১১:১৩ এএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় শুভ কুমার দাস (২৮) নামে সাতক্ষীরার আরও এক যুবক নিহত হয়েছেন। এ নিয়ে লেবাননে চলমান সহিংসতায় সাতক্ষীরা জেলার মোট ৩ জন প্রবাসী প্রাণ হারালেন।
 
সোমবার (১১ মে) রাতে দেশটির মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় হামলার শিকার হন তিনি। 

নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুভ প্রায় তিন বছর ধরে লেবাননে ছিলেন। সেখানে তিনি একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনেই চলতো পরিবারটি। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এর আগে জেলায় নিহত অন্য দুই প্রবাসীর পরিবারও মরদেহের অপেক্ষায় দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

   

About

Popular Links

x