Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলেন জানান চিকিৎসক

আপডেট : ১৭ মে ২০২৬, ০৩:৩৪ পিএম

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।

রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জানায়, দুপুরের দিকে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আলী আকবর বলেন, “হাসপাতাল থেকে নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”

এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, “তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

   

About

Popular Links

x