দেশের আকাশে সোমবার (১৮ মে) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে ঈদ-উল-আজহা উদযাপন করা হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে জিলহজ মাসের চাঁদ।”
তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। দেশটিতে ২৭ মে ঈদ-উল-আজহা উদযাপন করা হবে।
এ ছাড়া অনেক দেশ ঈদ-উল-আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনার কথা বলেছে।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরার তারিখ অনুযায়ী, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদ-উল-আজহা পালিত হবে।



