বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর নন-ক্যাডার পদ থেকে ১০১ প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এছাড়া আরো সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত করার কথা জানিয়েছে সরকারি এ সংস্থাটি।
বুধবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন প্রকাশ করা হয়েছিল। বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি বা কমতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো।
তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত প্রকাশ করা হয়েছে বলেও জানিয়েছে পিএসসি।
১৯ ফেব্রুয়ারি বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য ৪৪তম বিসিএস নন-ক্যাডারে ২,৯৬৮ প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে পিএসসি।



