Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনের ছাদে মিললো যুবকের মরদেহ 

পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা যুবকের মরদেহ উদ্ধার করে

আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে চট্টগ্রামের বাশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া রেলগেট ক্রস করার সময় ঈদের প্যান্ডেলের নির্মাণ কাজ করার সময় শ্রমিক ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে, পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা যুবকের মরদেহ উদ্ধার করে। 

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করা হচ্ছে বলে জানান তিনি। 

   

About

Popular Links

x