Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ধর্ষণ শিশু

এ ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী

আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:১৩ পিএম

প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। যশোরের কেশবপুরের একটি গ্রামে সোমবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী পাশের বাড়িতে দুপুরে টিভি দেখতে যায়। এ সময় ওই বাড়ির এসএসসি পরীক্ষার্থী এক কিশোর শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে মা গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা্টির সত্যতা স্বীকার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বাড়িতে গিয়ে ওই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ওই কিশোরকে আটক করে কেশবপুর থানায় নিয়ে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য যশোরে পাঠানো হবে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলায় অভিযুক্ত আটক কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

   

About

Popular Links

x