Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ২৯ মে ২০২৬, ১২:১৮ পিএম

দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির মাঝেও গরম পুরোপুরি কমছে না। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এমন আবহাওয়ায় বাইরে বের হওয়ার সময় ছাতা সঙ্গে রাখা, খোলা জায়গায় বজ্রপাতের সময় আশ্রয় না নেওয়া এবং নদীপথে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। 

   

About

Popular Links

x