Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবারের হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন ২৬

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়

আপডেট : ৩১ মে ২০২৬, ০৫:২৯ পিএম

শুরু হয়েছে হজ সম্পন্ন করা বাংলাদেশিদের দেশে ফেরার প্রক্রিয়া। এরই মধ্যে চলতি বছর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও ২৬ জন। 

শনিবার (৩০ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, মারা যাওয়াদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। এ ছাড়া মক্কায় ২৭ ও মদিনায় ১০ জন মারা যান বলে জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস। 

হজ চলাকালীন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া হাজিদের মধ্যে এখনো ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

সূত্র বলছে, এ বছর হজ চলাকালে মোট ১৭৬ জন হাজি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

এছাড়া বিপুল সংখ্যক হাজি স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ৯৫০ জন হাজি বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে ব্যবস্থাপত্র নিয়েছেন বলে জানা গেছে। 

   

About

Popular Links

x