Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

নিহতদের ভেতর চারজনই একই পরিবারের সদস্য

আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:৩৪ এএম

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে ২ শিশু। 

মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের প্রত্যেকে প্রাইভেটকারের যাত্রী।
প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের দিকে যাওয়ার সময় মালিগ্রাম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারটির চার জন নিহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাকিব নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতরা হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেটকারটির চালক (২৫)।

এছাড়া আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩) নামে আরো ২ শিশুর অবস্থা আশঙ্কাজনক।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, প্রাইভেটকারের চালকসহ চার জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরও একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহত চার জন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

   

About

Popular Links

x