Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন

বুধবার বিকেল ৪টায় বাড্ডার বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে

আপডেট : ০৩ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। রহমতুল্লাহ তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে জানান, মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর বাড্ডার বেরাইদে নিজ বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।

   

About

Popular Links

x