Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আত্রাই নদীতে গোসলে নেমে লাশ হয়ে ফিরলো ২ ভাই 

খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৬:৩৮ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (৩ জুন) দুপুরে খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীর বাজার সংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মান্না ইসলাম (৪৭) ও তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩১)। 

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটিতে গত রবিবার (৩১ মে) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম, তার বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের সদস্যরা। 

বুধবার দুপুরে তারা খানসামা উপজেলার ঐতিহ্যবাহী লিচুবাগান দেখতে আসেন। পরে জোয়ার কালীর বাজার এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে ২ ভাই পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরে তাদের সঙ্গে থাকা পরিবারের অন্য সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন ও ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ২ ভাইকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। 

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে গোসল করতে নেমে ২ ভাই পানিতে ডুবে মারা গেছেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের সদস্যদের হাতে হস্তান্তরের যথাযথ প্রক্রিয়া চলছে।

   

About

Popular Links

x