Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

কুষ্টিয়ায় খাবারের প্রলোভন দিয়ে শিশুকে ফাঁকা স্কুলের ভেতরে নেয় অভিযুক্ত

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৪:৩১ পিএম

কুষ্টিয়া শহরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আশাদুল (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত আশাদুল ও ভুক্তভোগী শিশু উভয়ই বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আশাদুল পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাবারের প্রলোভন দিয়ে ও ভয়ভীতি দেখিয়ে স্থানীয় একটি ফাঁকা স্কুলের ভেতরে শিশুকে নিয়ে যায় আশাদুল। সেখানে তার ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়। শিশুর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আশাদুলকে হাতেনাতে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

​কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. ইকবাল হোসেন বলেন, “ভুক্তভোগী শিশুকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।”

​এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, ঘটনার খবর পেয়েই উভয়কে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x