Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:৪১ এএম

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম। 

তিনি বলেন, “রাত ৯টা ৩৫ মিনিটে হাসপাতালটির ১৭তলা ভবনের নিচতলায় ময়লাপোতা মোড়ে সোনাডাঙ্গা এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।”

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রোগীর স্বজন মেহেদী হাসান জানান, আগুনে ভিতরে শত শত রোগী ও তাদের স্বজনরা আটকা পড়েছে। আগুন নিভে গেলেও পুরো বিল্ডিং ধোঁয়ায় আচ্ছন্ন। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। তার মা ভর্তি আছে ১০ তলায় সিসিইউতে। কোনো খবর এখনও পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাসপাতালের নিচতলায় থাকা জেনারেটর কক্ষের দিক থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। পরে অল্প সময়ের মধ্যেই ধোঁয়া ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। 

   

About

Popular Links

x