Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনের ছাদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ 

আপডেট : ১২ জুন ২০২৬, ০১:১৭ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ছাদ থেকে মজমুল হক (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১জুন) রাত ১০টার দিকে উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির খান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মজমুল হক রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মধ্যপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে। 

ওসি মো. নাসির খান বলেন, “রাতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে আসার সময় কোনো রেল ব্রিজের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।” 

তিনি আরও জানান, ই্তোমধ্যে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

   

About

Popular Links

x