দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৪ জুন) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, গত ১২ জুন পাঠানো একটি চিঠির মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।



