Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:১৯ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপের ভেতর পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 
 
এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার ঢাকা ট্রিবিউনকে বলেন, “সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়৷ পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপের গর্তে অক্সিজেনের অভাবে মারা যায়।ওই শিশুটিকে উদ্ধারে পরিবারের আরো তিন সদস্য একে একে কূপের মধ্যে নামলে তারাও মারা যায়। কূপের গর্ত হবে আনুমানিক ৯-১০ ফিট। 

তিনি আরো বলেন, “খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহগুলো পুলিশকে হস্তান্তর করা হয়। নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছে। বাকি দুইজন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি।”  

 

   

About

Popular Links

x