Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ায় প্রথমবার এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত

সংক্রামক ভাইরাসটি এখন বিশ্বের সব মহাদেশেই ছড়িয়ে পড়লো

আপডেট : ২০ জুন ২০২৬, ০২:০৭ পিএম

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ স্ট্রেইন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। দেশটির কৃষিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর ফলে, এই অত্যন্ত সংক্রামক ভাইরাসটি এখন বিশ্বের সব মহাদেশেই ছড়িয়ে পড়েছে। 

শনিবার (২০ জুন) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ  বলেছেন, এই ঘটনাটি উদ্বেগজনক এবং তার সরকার রোগটির বিস্তার রোধে ব্যবস্থা নেবে।

এর আগে, কৃষিমন্ত্রী জুলি কলিন্স এক সংবাদ সম্মেলনে জানান, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে একটি অভিবাসী সামুদ্রিক পাখি—ব্রাউন স্কুয়ার মধ্যে রোগটি পাওয়া গেছে। দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে এটি  নিশ্চিত করেছে।

তিনি আরও জানান, অসুস্থ আরেকটি পাখি জায়ান্ট পেট্রেলের নমুনাতেও সম্ভাব্য সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।

কলিন্স বলেন, ‘বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লুর বিস্তার বিবেচনায় এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়, যদিও এটি হতাশাজনক। বর্তমানে কোনো মৃত্যুর ঘটনা বা পোল্ট্রি খামারে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।”

এর আগে, অস্ট্রেলিয়া ছিল একমাত্র মহাদেশ, যেখানে এইচ৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়নি। এই ভাইরাসটি হাঁস-মুরগি ও বন্য পাখির ব্যাপক ক্ষতি করতে সক্ষম।

   

About

Popular Links

x