Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মারা গেছেন

তিনি লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন

আপডেট : ২১ জুন ২০২৬, ০১:৪৮ পিএম

বীর মুক্তিযোদ্ধা, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন মারা গেছেন। 

রবিবার (২১ জুন) বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারসূত্রে জানা গেছে। এর আগে, শনিবার  রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

মোশাররফ হোসেন মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী বা বাংলাদেশে লিবারেশন ফোর্সের (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডার ছিলেন। অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভিপিও ছিলেন। 

১৯৮৮ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে “নৌকা প্রতীক” নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত মোশাররফ হোসেন স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

   

About

Popular Links

x