Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:২৪ পিএম

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে জনতা ছিনতাইকারী সন্দেহে ওই তরুণকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা চলছে। একইসঙ্গে এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

   

About

Popular Links

x