Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম এই তথ্য জানান

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৩:০১ পিএম

কওমি মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে এবং শিক্ষার মানোন্নয়নে সরকার কওমি মাদরাসা থেকে প্রাথমিকভাবে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। 

শুক্রবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য (এমপি) এনামুল হক এনাম এই তথ্য জানান।

অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, কওমি শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি কওমি শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নে কওমি শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটাচ্ছে। এর অংশ হিসেবে পটিয়ায় একটি নতুন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলম, সালমা গ্রুপের চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কওমি শিক্ষার আধুনিকায়ন এবং ধর্মীয় শিক্ষার সাথে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় সাধনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

   

About

Popular Links

x