Monday, August 31, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মুন্সিগঞ্জ জেলা কারাগারে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেকে আনা হয়

আপডেট : ২৯ জুন ২০২৬, ১২:২৭ পিএম

মুন্সীগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে তাকে দ্রুত রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তাকে কারাগার থেকে হাসপাতালে পাঠান হয়। বর্তমানে তিনি মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে দীপু মনিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণে নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আনা হয়।

দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে দলটির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

   

About

Popular Links

x