Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরের শার্শায় তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৪৭ পিএম

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম অপু ও সাব্বির হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল কালাম অপু শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের বাসিন্দা ও সাব্বির হোসেন ও একই গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে আটক দুই যুবক ওই তরুণীকে উপজেলার বর্ণমালা বিদ্যাপীঠের পেছনে একটি পুকুরের পূর্বপাড়ে বকতিয়ারের আমবাগান সংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x