রেললাইনের ওপর পানি জমে থাকায় প্রায় হাজারের মতো যাত্রী নিয়ে চট্টগ্রাম নগরের ষোলশহরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে।
ষোলশহর স্টেশনের মাস্টার আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের দিকে যাচ্ছিল। ষোলশহর স্টেশন পার হয়ে কিছু দূর গিয়ে ট্রেনটি পানির কারণে আর এগোতে পারেনি।”
এর আগে, মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি।
এদিকে, অতি ভারি বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি কয়েকটি এলাকার মূল সড়কেও পানি উঠেছে।



