Wednesday, July 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন

‘অভিযাত্রী কমিউটার’ নামের ট্রেনটি চলবে আগামী ১০ আগস্ট থেকে

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম

ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ‘অভিযাত্রী কমিউটার’ নামে এ ট্রেন আগামী ১০ আগস্ট থেকে যাত্রী পরিবহন শুরু করবে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) কার্যালয় থেকে জারি করা এক পত্রে তথ্য জানানো হয়।

ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত কমিউটার শ্রেণিতে ভাড়া নির্ধারিত হয়েছে ১৪৫ টাকা।

রেলওয়ে জানিয়েছে, অভিযাত্রী কমিউটার ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে।

ফিরতি ট্রেনটি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোপালগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে শনিবার।

নতুন ট্রেনটি পদ্মা সেতু দিয়ে চলাচল করবে। ফলে ঢাকা, কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর, কাশিয়ানী জংশন হয়ে গোপালগঞ্জ চলাচল করবে। উভয় পথে মোট দূরত্ব ১৪৫ কিলোমিটার।

বাংলাদেশ রেলওয়ে জানায়, স্থানীয় জনগণের দাবি ও প্রয়োজনীয়তা বিবেচনায় ট্রেনটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই কমিউটার ট্রেন চালু হলে ঢাকা ও গোপালগঞ্জের মধ্যে নিয়মিত যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন রেলওয়ের কর্মকর্তারা।

   

About

Popular Links

x