Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

অসুস্থতার কষ্ট সইতে না পেরে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

অসুস্থতার কারণে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভোগা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার যন্ত্রণার মধ্যে তিনি কীটনাশক পান করেছিলেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার হাতেয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেনা বেগম (৪৫) ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হেনা বেগম দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, কিডনি রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার কারণে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।

পরে তিনি কীটনাশক পান করলে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে এটি অসুস্থতাজনিত কারণে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।“

   

About

Popular Links

x