Wednesday, July 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

থানা চত্বরে যুবকের কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা

পরিস্থিতি বুঝতে পেরে পুলিশ সদস্যরা দ্রুত তাকে শান্ত করেন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

নারায়ণগঞ্জের বন্দর থানা প্রাঙ্গণে রমজান (৩৮) নামে এক ব্যক্তি শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ তাকে নিবৃত্ত করে হেফাজতে নেয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বন্দর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। রমজান বন্দরের একরামপুর এলাকার বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রমজান থানা প্রাঙ্গণে এসে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে পুলিশ সদস্যরা দ্রুত তাকে শান্ত করেন এবং নিরাপদে হেফাজতে নিয়ে যান। পরে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সহযোগী কয়েকজন মাদক কারবারির সঙ্গে বিরোধ ও কথাকাটাকাটির জেরে রমজানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের শায়েস্তা করার উদ্দেশ্যেই তিনি এমন নাটকীয় কাণ্ড ঘটানোর চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

   

About

Popular Links

x