Friday, July 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

শার্শায় ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করা হয়

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নুরুল হক নুরু (৪০) উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে শিশুটির চাচি রুপা খাতুন বাদি হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দুই ঘণ্টার মধ্যে আসামী নুরুল হক নুরুকে আটক করা হয়।

মামলার পরপরই শার্শা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুকে উদ্ধার করে।

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেপ্তার করি। আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x