Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ তিনজনেরই মৃত্যু

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দগ্ধ তিনজনেরই মৃত্যু হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে মৃত্যু হয়  দগ্ধ ফাহিমা আক্তারের (২১)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২১ জুলাই ভোর ৪টার দিকে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকার একটি ৬তলা বাড়ির নিচতলায় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় শাহিন ও তার স্ত্রী ফাহিমা আক্তার ছাড়াও শাহিনের ভাগ্নি হাফসা আক্তার দগ্ধ হয়।

পরে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাহিমা আক্তারের ভাগ্নি হাফসা আক্তার (৮) , তার প্রায় শরীরের ৪০% দগ্ধ হয়েছিল ও পরদিন শুক্রবার (২৪ জুলাই) তার স্বামী শাহিন  (২৪) মৃত্যু হয়, তার শরীরের ৫০% দগ্ধ হয়েছিল।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ফাহিমার শরীরের ৪৫% দগ্ধ হয়েছিল। 

গত  নিহত শাহিন পেশায় কাপড়ের শোরুমে কাজ করতেন। পরিবারসহ তিনি নতুন বাজারের ওই বাসাতে ভাড়া থাকতেন।

   

About

Popular Links

x