Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু: চলতি বছরে মোট মৃত্যু ৪৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ৫৪৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাওয়া ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৬৫ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে নয় জন, বরিশালে বিভাগে ৯৬ জন রয়েছেন। 

চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৬৪৪ জন। 

চলতি বছরে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৪৭৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ১২৩ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। 

   

About

Popular Links

x