Monday, July 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদালত থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের মধ্যম খুনিয়াপালং এলাকায় দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:১২ পিএম

কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে শহীদ কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার শাহনাজ বেগম (৪০) রুবিনা বেগম (৪২) নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন রাজাপালংয়ের চাকবৈঠা এলাকার নুর আহমদ (৪৫) এবং অটোরিকশাচালক আব্দুল মালেক (২৬)

নিহত শাহনাজ বেগমের স্বামী মুজিবুর রহমান জানান, তার স্ত্রী শ্যালিকা একটি মামলার কাজে আদালতে হাজির হতে কক্সবাজারে এসেছিলেন। আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। স্ত্রীকে হারিয়ে দুই সন্তান এখন মাকে হারিয়েছে বলেও আক্ষেপ করেন তিনি।

রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী জানান, বিকেলে কক্সবাজারমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং চালকসহ তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত আহত সবাই অটোরিকশাটির যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক তার সহকারী পালিয়ে গেলেও দুটি যানবাহনই জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x