Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

মশার কয়েল কিনতে গিয়ে মধ্যরাতে কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

 তিনি মিরপুর সরকারি বাঙলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম

রাজধানীর মানিকদি আমতলা এলাকায় মিরপুর সরকারি বাঙলা কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে গুলি করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত কারিমুল ইসলাম (১৮), বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামে। তার বাবা রফিকুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। পরিবার নিয়ে তিনি রাজধানীর আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কারিমুলের বাবা রফিকুল ইসলাম জানান, রাতে বাসা থেকে মশার কয়েল কিনতে দোকানে যায় তার ছেলে। কয়েল কিনে ফেরার পথে পেছন থেকে অজ্ঞাতনামা দুই থেকে তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কারিমুলের দুই হাঁটুর নিচে গুলি লাগে।

ভোর সাড়ে চারটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় কারিমুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে চিকিৎসক তার ডান পা থেকে একটি গুলি বের করেন। 

বাঁ পায়ের গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

   

About

Popular Links

x