Tuesday, July 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংসদ ভবন চত্বরে আগুন: ঘটনাস্থলে ভারপ্রাপ্ত স্পিকার, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সংসদ সচিবালয়ের পরিচালকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

জাতীয় সংসদ ভবন চত্বরে গণপূর্ত বিভাগের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে জাতীয় সংসদের মূল ভবনের বাইরে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শনে যান। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

   

About

Popular Links

x