Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলো সরকার 

সব খাতের কর্মীদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন খবর দিলো সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন, ‘‘দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের কর্মীদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।’’ 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা তিনটায় কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

মাহ্দী আমিন বলেন, ‘‘আমরা বাস্তবসম্মত একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, আগামী মাসের (আগস্ট) শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে।’’ 

তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বানও জানান। 

অন্তর্বর্তী সরকারের আমলে মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘‘চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকা বর্তমান সমঝোতা স্মারকের ভিত্তিতে মালয়েশিয়া নিজস্ব যাচাই-বাছাই ও কাঠামোর ওপর ভিত্তি করে এজেন্সির চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।’’ 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, “ইতোমধ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিগত ফ্যাসিবাদের সাথে জড়িত, বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিবর্গের লাইসেন্স বাতিল করা হয়েছে।”

   

About

Popular Links

x