Monday, August 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে ২৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২ 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। 

গ্রেপ্তার হওয়া হলেন- আল-আমিন (২৭) ও সোহান হোসাইন (২৬)।

গুলশান থানা সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও সোহান হোসাইনকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় তাদের হেফাজত থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

   

About

Popular Links

x