Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালের গ্যারেজে দাউ দাউ করে জ্বলছিল অ্যাম্বুলেন্সটি

সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের খবর পৌঁছানোর পরপরই ফায়ার সার্ভিসের টিম এবং সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

ঘটনাস্থলের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান (বিএফএম) জানান, হাসপাতাল বিল্ডিংয়ের পশ্চিম পাশে গ্যারেজে অ্যাম্বুলেন্সটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। অ্যাম্বুলেন্সটির পাশেই বিভিন্ন আকারের বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত ছিল। সিলিন্ডারগুলোর উপস্থিতির কারণে আগুনের তীব্রতা ও ধোঁয়া স্বাভাবিক রূপ হারিয়ে ভিন্ন রূপ ধারণ করেছিল।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি অনুধাবন করে ফায়ার সার্ভিস সদস্যরা পানির পরিবর্তে বিশেষ 'ফোম' ব্যবহার করার সিদ্ধান্ত নেন। ফোম ব্যবহারের ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং রাত ৯টা ৩৫ মিনিটে সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে একটি অ্যাম্বুলেন্স, ভেতরে থাকা কিছু ব্যাটারি, অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ছ ৭১-৩০০ অ্যাম্বুলেন্সসহ এবং গ্যারেজ বিল্ডিংয়ের কাঠামোগত কিছু ক্ষতি দৃশ্যমান হয়েছে। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ব্যতিরেকে সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের সাথে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

   

About

Popular Links

x