Monday, August 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে ফের আগুন

কে বা কারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে জানে না টুঙ্গিপাড়া পুলিশ ও ছাত্রদল

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে ফের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  

রবিবার (২ আগস্ট) গভীর রাতে পুনরায় সেই তোরণে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে আনুমানিক রাত ১২ টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরদিন রবিবার (২ আগস্ট) গভীর রাতে সেই তোরণের বাকি অংশটুকুতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। 

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, ‘‘শনিবার দুপুরে তোরণটি নির্মাণ করার পর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরদিন রবিবার রাতে না পোড়া অংশটুকুতে আবারও আগুন ধরিয়ে দেওয়া হয়।’’ তিনি দোষীদের শাস্তির দাবি জানান। 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘‘প্রথমবার তোরণটিতে আগুন দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিলো। আজ (সোমবার) আবার জানতে পারি সেই তোরণটিতে ফের আগুন দেয়া হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করা হচ্ছে।’’ 

তবে এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।  

 

   

About

Popular Links

x