Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরে ফাস্ট ফুডের দোকানে আগুন

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১১:২২ এএম

রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকে অগ্নিকাণ্ডে একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে গেছে।

রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের সিপি ফাইভ স্টার ফাস্ট ফুডের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে পুরো দোকানটি আগুনে পুরে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের পক্ষ থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

   

About

Popular Links

x