Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

বংশালে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৬ পিএম

পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর অনুযায়ী আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

   

About

Popular Links

x