Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘প্রবাসী কার্ড’ নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী নুর

চলতি মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানান তিনি 

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। চলতি মাসের শেষ দিকে ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানান তিনি। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জে ছাত্র অধিকার পরিষদের আয়োজনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য ‘প্রবাসী কার্ড’ দিয়ে প্রবাসীরা ব্যাংকিং লেনদেন করতে পারবেন। পাশাপাশি দেশে ফিরে সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও এই কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে। 

নুরুল হক নুর বলেন, ‘‘সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও প্রবাসী কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। দেশে অবস্থানকালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’ 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুহাম্মদ রাজু। 

   

About

Popular Links

x