Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল

সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সাড়ে আট ঘণ্টা পর সচল হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের যান্ত্রিক ত্রুটি ঠিক হওয়ায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. সাজ্জাদুর রহমান জানান, সকালে ওই উইনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর  বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ শুরু করে। সন্ধ্যার দিকে বিদ্যুৎকেন্দ্র মেরামত করার পর উৎপাদন স্বাভাবিক হয়।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে ৬০০ মেগাওয়াট করে মোট ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

   

About

Popular Links

x