Wednesday, August 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও বন্ধ এক্সিলারেট এফএসআরইউ, গ্যাস সরবরাহ কমেছে

যান্ত্রিক ত্রুটিতে নয়, এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বন্ধ হয়ে যায়

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

এবার এলএনজি সংকটে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্যাস সংকট আরও বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নতুন কার্গো না আসা পর্যন্ত বন্ধ থাকছে এক্সিলারেট এনার্জির এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল)।

পেট্রোবাংলার একজন উর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, এক্সিলারেটের টার্মিনালটি যান্ত্রিক ত্রুটিতে নয়, এলএনজির মজুত শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র জানিয়েছে, ১৭ আগস্ট এক কার্গো এলএনজি আসার কথা ছিল, না আসায় এই সংকট হয়েছে।

জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ার বাইরে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৪ কার্গো এলএনজি আমদানির আদেশ দিয়েছিল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। যার একটি ১৭ আগস্ট দেশে আসার কথা ছিল। কার্গো না থাকায় এক্সিলারেটের টার্মিনাল থেকে গত তিন দিন ধরে সরবরাহ কমিয়ে দেওয়া হয়।

জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পবিার টোটাল এনার্জির এক কার্গো এলএনজি আসার কথা। তবে সেটি সূচি অনুযায়ী সামিট গ্রুপ পরিচালিত টার্মিনালে ভেড়ানোর কথা। পরবর্তী কার্গো আসতে ২৩ আগস্টের দিকে। ততদিন পর্যন্ত এক্সিলারেট এনার্জির টার্মিনাল বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে।

   

About

Popular Links

x